শিরোনাম

ঢাকা, ২৩ জুন ২০২৬ (বাসস) : পিছিয়ে পড়েও জর্ডানের বিপক্ষে গ্রুপ-জে’র দ্বিতীয় ম্যাচে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আত্মবিশ্বাসী আলজেরিয়া। এই পরাজয়ে টুর্নামেন্টে অভিষিক্ত জর্ডানের গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘটেছে। অন্যদিকে আলজেরিয়া টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ৩ পয়েণ্ট অর্জন করেছে।
৩৬ মিনিটে নিজার আল-রাশদানের গোলে এগিয়ে যায় জর্ডান। ম্যাচে সমতা ফেরাতে আলজেরিয়াকে ৬৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রিয়াদ মাহারেজের এ্যাসিস্টে নাদির বেনবুয়ালি আলজেরিয়াকে সমতায় ফেরান। সান্টা ক্লারার ম্যাচে ৮২ মিনিটে আলজেরিয়াকে এগিয়ে দেন আমিনে গুইরি। এই গোলেই আলজেরিয়ার জয় নিশ্চিত হয়।
এই জয়ের ফলে আগামী শনিবার কানসাস সিটিতে গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রিয়াকে হারাতে পারলে আলজেরিয়ার পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হবে।
দিনের শুরুতে অস্ট্রিয়া ২-০ গোলে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছে। এর মাধ্যমে দুই ম্যাচে শতভাগ জয় নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে আর্জেন্টিনার পরের রাউন্ড নিশ্চিত হয়েছে।
পরের দুই অবস্থানে থাকা অস্ট্রিয়া ও আলজেরিয়ার পয়েন্ট সমান তিন।
শনিবার টেক্সাসে বিশ্বকাপের বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার মোকাবেলা করবে জর্ডান।