শিরোনাম

ঢাকা, ১৩ জুন ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বিসিবি জানায়, আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ৩১ বছর বয়সি স্পিনার মাহেদিকে।
মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৮৬ রানে হারায় বাংলাদেশ। এরপর একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী দলকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের নজির গড়ে বাংলাদেশ।
২০২১ সালের মার্চে নিউজিল্যান্ডে বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় মাহেদির। এরপর ১১ ওয়ানডেতে ১২২ রান ও ১৪ উইকেট শিকার করেন তিনি। ২০২৩ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন মাহেদি।
এদিকে, দ্বিতীয় ওয়ানডেতে চোট পাওয়ার পর বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এখন ভালো আছেন বলে জানিয়েছে বিসিবি। তবে তৃতীয় ম্যাচের আগে আরও একবার মিরাজের ফিটনেসের পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, শেখ মাহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।