বাসস
  ১২ জুন ২০২৬, ০৯:৪৮

বিশ্বকাপের প্রথম গোল মেক্সিকোর কুইনোনেসের

ঢাকা, ১২ জুন ২০২৬ (বাসস) : মেক্সিকোর জুলিয়ান কুইনোনেস ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম গোলটি করেছেন। মেক্সিকো সিটির এস্তাদিও আজটেকায় উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচটিতে প্রথম গোলটি ছিল কুইনোনেসের।

২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড ৯ মিনিটে শক্তিশালী শটে দক্ষিণ আফ্রিকান গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসকে পরাস্ত করলে মেক্সিকো এগিয়ে যায়। 

২০০৬ সালের পর এটি বিশ্বকাপের দ্রুততম প্রথম গোল। ঐ আসরে জার্মানীর ফিলিপ লাহম ছয় মিনিটে কোস্টা রিকার বিপক্ষে গোল করেছিলেন।