বাসস
  ১১ জুন ২০২৬, ১২:১৩

বিশ্বকাপে ইংল্যান্ড ফেবারিট নয় : টাচেল

ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস) : বিশ্বকাপ জয়ে ইংল্যান্ডকে ফেবারিট হিসেবে বিবেচনা করা হয়না বলে মন্তব্য করেছেন কোচ থমাস টাচেল। কিন্তু একইসাথে তিনি ইঙ্গিত দিয়েছেন তার দল বিশ্বমঞ্চে শিরোপা জয়ের স্বপ্ন দেখার সাহস রাখে। 

থ্রি লায়ন্সরা ৬০ বছরের শিরোপা খরা কাটানোর অপেক্ষায় রয়েছে। স্পেন, ফ্রান্স, ব্রাজিল, পর্তুগাল ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়েই সাধারনত বিশ্বকাপে সমর্থকদের উচ্ছাসটা একটু বেশী থাকে। বিশ্বকাপ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে টাচেল বলেন, ‘কতগুলো ফেবারিট দল এবারের বিশ্বকাপে আছে। না, আমরা মোটেই টপ ফেবারিট দল নই। আমরা হতেও পারিনা, কারন দীর্ঘদিন ধরে আমাদের বিশ্বকাপে কোন শিরোপা নেই। আমাদের থেকে আরও অন্য দল আছে যারা এই ধরনের টুর্নামেন্টে পরীক্ষীত পরাশক্তি ও সফল। আমরাও শিরোপার জন্যই এই ধরনের টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বীতায় নামি। আমরা জানি এই ধরনের প্রত্যাশার দায়িত্ব কতটুকু। পুরোপুরি মনোনিবেশ করে আমাদের এগিয়ে যেতে হবে। 

আমরা নিজেদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছি, একজন চ্যালেঞ্জার হিসেবে দেখছি। আমরা অনেকদুর যেতে চাই। কিন্তু আমরা মনে হয়না আমরা খুব বেশী ফেবারিট।’

সাবেক কোচ গ্যারেথ সাউথগেটের অধীনে ইংল্যান্ড গত দুই ইউরো চ্যাম্পিয়নশীপে ফাইনালে খেলেছে। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল ও চার বছর আগে খেলেছে কোয়র্টার ফাইনাল। 

টাচেল বলেন, ‘ঐ ফলাফলগুলো অবশ্যই সামঞ্জস্যপূর্ণ। কোন দল যদি ইউরোর ফাইনালে খেলে, বিশ্বকাপের সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালে খেলে তাহলে তাদের নিয়ে আশা করাই যায়। এখানে শুধুমাত্র ভাগ্যের ব্যপার রয়েছে। আমি সত্যিই বিশ্বাস করি আমরা অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি। কিন্তু ইতিহাস বলে আমরা ফেবারিট নই। তারপরও আমরা বিশ্বকাপের শিরোপা জিততে চাই। আমাদের প্রতিটা পদক্ষেপ গুরুত্বপূর্ণ। আমরা যদি পাহাড়ের চূড়ায় উঠতে চাই তবে যাত্রাটা ধীরে ধীরে করতে হবে।