শিরোনাম

ঢাকা, ২ মে ২০২৬ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠানরত ‘‘মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬’’ এর বালক ও বালিকা বিভাগের সেমিফাইনালে লাইন আপ চূড়ান্ত হয়েছে। আগামীকাল উভয় বিভাগের সেমিফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
বালক বিভাগের সেমিফাইনাল নিশ্চিত করেছে ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং গ্রুপ রানার্সআপ সানিডেইল এবং‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ ও গ্রুপ রানার্সআপ নৌবাহিনী কলেজ।
অপরদিকে বালিকা বিভাগের সেমিফাইনাল নিশ্চিত করেছে ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন সানিডেইল ও গ্রুপ রানার্সআপ শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় এবং ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ ও গ্রুপ রানার্সআপ নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
টুর্নামেন্টের ২য় দিনে বালক বিভাগে জয় পেয়েছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, সানিডেইল,নৌবাহিনী কলেজ, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ এবং নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
উইলস লিটল ফ্লাওয়ার ৬-৩ গোলে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজকে, সানিডেইল ৯-১ গোলে সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজকে, নৌবাহিনী কলেজ ৮-১ গোলে মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়কে, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ ১২-০০ গোলে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজকে, নির্ঝর ক্যান্টনমেন্ট ৫-২ গোলে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজকে, মতিঝিল মডেল ৭-০০ গোলে মিতালী বিদ্যাপীঠকে এবং নৌবাহিনী কলেজ ৬-১ গোলে উইলস লিটল ফ্লাওয়ারকে পরাজিত করেছে।
বালিকা বিভাগে জয় পেয়েছে নির্ঝর ক্যান্টনমেন্ট, সানিডেইল, ভিকারুননিসা, নৌবাহিনী কলেজ, মতিঝিল আইডিয়াল এবং শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়।
নির্ঝর ক্যান্টনমেন্ট ৩-১ গোলে মতিঝিল মডেলকে, সানিডেইল ১০-০১ গোলে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়কে, ভিকারুননিসা ১১-০০ গোলে মতিঝিল মডেলকে, নৌবাহিনী কলেজ ৬-১ গোলে উইলস লিটল ফ্লাওয়ারকে এবং নির্ঝর ক্যান্টনমেন্ট ২-০০ গোলে মতিঝিল আইডিয়ালকে পরাজিত করেছে।