শিরোনাম

ঢাকা, ২ মে ২০২৬ (বাসস) : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পিঠের ইনজুরির কারনে এ ম্যাচে খেলছেন না পেসার তানজিম হাসান। তার জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ খেলেছেন সাইফুদ্দিন।
নিউজিল্যান্ড একাদশে দু’টি পরিবর্তন হয়েছে। বাদ পড়েছেন ম্যাথু ফিশার ও বেন লিস্টার। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন বেন সিয়ার্স ও জেডেন লেনক্স। অভিষেক হচ্ছে লেনক্সের।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২২বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে ৫টি ম্যাচ জিতেছে টাইগাররা। ১৫ ম্যাচে জয় আছে কিউইদের। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।
প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
বাংলাদেশ একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম ও রিপন মন্ডল।
নিউজিল্যান্ড একাদশ : নিক কেলি (অধিনায়ক), টিম রবিনসন, কাটেন ক্লার্ক, ডেন ক্লিভার, বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, ন্যাথান স্মিথ, ইশ সোধি, বেন সিয়ার্স ও জেডেন লেনক্স।