শিরোনাম

নাটোর, ৩০ এপ্রিল ২০২৬ (বাসস) : প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহনে নাটোর জেলা স্কাউটসের ১০ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ আজ শেষ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের ফুলবাগানে হেলিপ্যাড মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌস।
জেলা স্কাউটসের সম্পাদক এস এম গোলাম মহি উদ্দিন জানান, স্কাউটসের সর্বোচ্চ সম্মানসূচক পিএস এ্যাওয়ার্ড এবং কাব স্কাউটসের শাপলা এ্যাওয়ার্ড প্রাপ্তির প্রত্যাশায় আঞ্চলিক পর্যায়ের সাঁতার পরীক্ষায় অংশগ্রহনের লক্ষ্যে জেলা পর্যায়ে মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।