শিরোনাম

ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬ (বাসস) : আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচটি টানা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
টানা বৃষ্টির কারণে ম্যাচটিতে একটি বলও করা সম্ভব হয়নি এবং শেষ পর্যন্ত তা পরিত্যক্ত ঘোষণা করা হয়। রাত থেকেই শুরু হওয়া বৃষ্টি থামার কোনো লক্ষণ ছিল না। যে কারনে টস করাও সম্ভব হয়নি। দুই ঘণ্টার বেশি অপেক্ষার পর আম্পায়াররা ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেন।
তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ এখন ১-০ ব্যবধানে এগিয়ে আছে। প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ী হয়ে স্বাগতিকরা এই লিড নিয়েছে।
দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ফলে স্বাগতিকরা সিরিজ হারের ঝুঁকি থেকে মুক্ত থাকল। ২০২১ সালে ৩-২ ব্যবধানে জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ।
সিরিজের নির্ধারণী তৃতীয় ম্যাচটি শনিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।