শিরোনাম

ঢাকা, ২৭ এপ্রিল ২০২৬ (বাসস) : চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
প্রথমবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন পেসার রিপন মন্ডল। এর আগে এশিয়ান গেমসে দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।
রিপনের সাথে পেস আক্রমণে আছেন তানজিম হাসান ও শরিফুল ইসলাম। এছাড়া স্পিন বিভাগ সামলাবেন শেখ মাহেদি হাসান ও রিশাদ হোসেন। একাদশে ব্যাটার আছেন ছয়জন।
নিউজিল্যান্ডের হয়ে এ ম্যাচে খেলতে পারছেন না অধিনায়ক টম ল্যাথাম। গতকাল অনুশীলনে পায়ে চোট পান তিনি। ফলে প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন নিক কেলি।
সব মিলিয়ে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে ৪টি ম্যাচ জিতেছে টাইগাররা। ১৫ ম্যাচে জয় আছে কিউইদের। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশ একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরিফুল ইসলাম ও রিপন মন্ডল।
নিউজিল্যান্ড একাদশ : নিক কেলি (অধিনায়ক), টিম রবিনসন, কাটেন ক্লার্ক, ডেন ক্লিভার, বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, ন্যাথান স্মিথ, ইশ সোধি, ম্যাট ফিশার, বেন লিস্টার।