বাসস
  ২৫ এপ্রিল ২০২৬, ২০:৪৯

জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

জয়পুরহাট, ২৫ এপ্রিল ২০২৬ (বাসস) : জয়পুরহাটে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আজ থেকে শুরু হয়েছে । 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ সাফিউজ্জামান, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  আব্দুল্লাহ আল মামুন, অচিন্ত কুমার মোহন্ত, নাজিমুদ্দিন সোহেল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুক, সদস্য আনোয়ারুল ইসলাম মাসুদ, ওয়াহেদ গনী, মাসুদুজজ্জামান মাসুদ।

জয়পুরহাট সদর উপজেলার  উদ্বোধনী খেলায় বালিকা বিভাগে রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়েছে  মাষ্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালক বিভাগে পেঁচুলিয়া  আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে হারিয়েছে জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।