বাসস
  ২৪ এপ্রিল ২০২৬, ২০:৫২

ন্যাশনাল স্কুল ক্রিকেটে ফরিদপুর জিলা স্কুলের বড় জয়

ঢাকা, ২৪ এপ্রিল ২০২৬ (বাসস) প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ১১তম আসরের জেলা পর্যায়ের খেলায় বড় জয় পেয়েছে ফরিদপুর জিলা স্কুল। 

আজ ফরিদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফরিদপুর জিলা স্কুল ৩১৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে আজিজুল উলুম দাখিল মাদ্রাসাকে। 

এ ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৫ দশমিক ৪ ওভারে ৪৫৯ রানে অলআউট হয় ফরিদপুর জিলা স্কুল। দলের পক্ষে শান্ত ১১৬ বলে ২০৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া, আহনাফ ৬৪ বলে ৯৪ রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন।

জবাবে ব্যাট করতে নেমে আজিজুল উলুম দাখিল মাদ্রাসা ৩০ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে আব্দুল্লাহ ৮০ বলে ৩৮ রান এবং আখিরুল ১৬ বলে ১৮ রান করেন।

বল হাতে ফরিদপুর জিলা স্কুলের নিলয় ৫৭ রানে এবং আনাস ২৩ রানে ৪টি করে উইকেট নেন।