বাসস
  ২৪ এপ্রিল ২০২৬, ১৯:১৯

পটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঢাকা, ২৪ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলার বাউফলে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে বাউফল পাবলিক মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এবং সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মা-বাবার আদেশ মানা এবং ধর্মীয় বিধান মেনে চলার আহ্বান জানান তিনি। একই সাথে মাদক থেকে দূরে থাকার ওপর গুরুত্বারোপ করে বলেন, সুস্থ সংস্কৃতির বিকাশের মাধ্যমে সমাজকে মাদকমুক্ত করা সম্ভব।

দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ফিরোজসহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।