শিরোনাম

ঢাকা, ২০ এপ্রিল ২০২৬ (বাসস) : ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠায় পেসার তানজিম হাসানকে ফিরিয়ে এনে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পিঠের ইনজুরির কারনে গত মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে ছিলেন না তানজিম। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেও দলে জায়গা হয়নি তার।
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য দলে ডাক পেয়েছেন তানজিম। গত বছরের অক্টোবরে আবুধাবিতে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেন তিনি।
আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১’এ সমতা বিরাজ করছে।
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিম হাসান।