বাসস
  ১৮ এপ্রিল ২০২৬, ২১:২৫

বরগুনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছবি : বাসস

বরগুনা, ১৮ এপ্রিল ২০২৬ (বাসস) : বরগুনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬| শনিবার বিকেল ৪টায় শহরের মৎস্য ভবন সংলগ্ন বালুর মাঠ, শহীদ স্মৃতি সড়কে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়|

ম্যাচে বজলুর রহমান একাডেমি ১-০ গোলে দুরন্ত ক্লাবকে হারিয়ে চ্যম্পিয়ন হয়| খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা|

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি  মো.হাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহ|

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড যুবদলের সভাপতি মনজুরুল আহসান|

প্রধান অতিথি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে| আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যুব সমাজকে খেলাধুলায় আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি|

স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে ম্যাচটি প্রাণবন্ত হয়ে ওঠে| আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে|