বাসস
  ১৮ এপ্রিল ২০২৬, ২১:২০

প্রথম দিনে ৭৯ জন ক্রিকেটারের দলবদল

ঢাকা, ১৮ এপ্রিল ২০২৬ (বাসস) : সারা বছর জুড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভবনে অবস্থিত ঢাকা মহানগর ক্রিকেট কমিটি (সিসিডিএম) কার্যলয়ের পরিবেশ শান্তই থাকে| তবে আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলের কল্যাণে প্রাণবন্ত হয়ে উঠে সিসিডিএম কার্যালয়| কয়েক সপ্তাহ অনিশ্চয়তার পর অবশেষে ডিপিএলের দলবদল শুরু হয়| 

দলবদলের প্রথম দিন অনলাইন ও সরাসরি মিলিয়ে ৭৯ জন ক্রিকেটার দলবদল করেছেন| এসময় খেলোয়াড়দের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়| 

ক্লাবগুলোর বয়কটের পর ডিপিএলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জেগেছিল| যেখানে ক্লাবগুলো আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে ‘অবৈধ’ দাবি করেছিল| কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে একটি অস্থায়ী কমিটি দায়িত্ব নেওয়ার পর অচলাবস্থার সমাধান হয়| 

প্রতিটি দলের জন্য ২৫ লাখ টাকা অনুদান বরাদ্দ করেছে বিসিবি| সময়ের অভাবে এ মৌসুমে রেলিগেশন ও সুপার লিগ পর্ব বাতিল হয়েছে| ফলে এবার শুধুমাত্র একক রাউন্ড-রবিন ফরম্যাটে লিগ অনুষ্ঠিত হবে| 

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘অবশেষে লিগটি অনুষ্ঠিত হওয়া আমরা ¯^স্তি পেয়েছি| এটি না হলে আরও বড় ক্ষতি হত|’
মাঠে ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের পাশাপাশি শিরোপার জন্য শক্তিশালী দল সাজিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব| 

প্রথম দিন ডিপিএল ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান এনামুল হক বিজয়কে দলে ভিড়িয়েছে মোহামেডান| পাশাপাশি নাইম শেখ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন এবং রিপন মন্ডলকে দলে নেয় তারা| 
মোহামেডান থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নিয়েছে প্রাইম ব্যাংক| এছাড়া তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিবকেও দলে যুক্ত করেছে তারা| 

বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী মূল খেলোয়াড়দের ধরে রাখার পাশাপাশি জাতীয় দলের সৌম্য সরকার, জাকের আলী অনিক এবং সাব্বির রহমানকে দলে ভিড়িয়েছে|

নবাগত ঢাকা লিওপার্ডস দলে নিয়েছে অভিজ্ঞ মোমিনুল হক ও মোহাম্মদ মিঠুনকে| সাম্প্রতিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুন পারফরমেন্স করা দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়েছে তারা|
আগামীকাল দলবদলের শেষ দিন|