শিরোনাম

ঢাকা, ১৮ এপ্রিল ২০২৬ (বাসস) : আসন্ন গ্রীষ্মে ম্যানচেস্টার সিটি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বার্নার্ন্ডো সিলভা| এর মাধ্যমে ইত্তিহাদ স্টেডিয়ামে সিলভার নয় বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি হতে চলেছে|
পর্তুগীজ এই মিডফিল্ডারের সাথে সিটির বর্তমান চুক্তির মেয়াদ আগামী জুনে শেষ হয়ে যাবে| যে কারনে ফ্রি এজেন্টের সুবিধায় তিনি ক্লাব ছাড়তে পারবেন| কোচ পেপ গার্দিওলার অধীনে বার্নার্ন্ডো সিলভা নিজেকে অন্যতম বিশ্বাসী ও ˆবচিত্র্যময় খেলোয়াড় হিসেবে প্রমান করেছেন|
২০১৭ সালে মোনাকো থেকে আসার পর সিলভা সিটির ঘরোয়া ও ইউরোপীয়ান সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন| বেশ কয়েকটি প্রিমিয়ার লিগ শিরোপার পাশাপাশি বহুল প্রতিক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে সামনে থেকে দলকে সহযোগিতা করেছেন|
কারিগরি দক্ষতা, কর্মতৎপরতা এবং পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে ভক্তদের কাছে প্রিয় করে তুলেছে|
ইনস্টাগ্রামে পোস্ট করা একটি বিদায়ী বার্তায় সিলভা শৈশবের স্বপ্ন পূরণের স্মৃতিচারণ করেছেন এবং শহর, ক্লাব ও এর সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন| সেখানে তিনি বলেছেন পেশাদার ও ব্যক্তিগত উভয় জীবনে প্রত্যাশার থেকেও বেশী কিছু ম্যানচেস্টার সিটি তাকে দিয়েছে| বিশেষ করে তার পারিবারিক জীবনে ম্যানচেস্টারের ভূমিকা অপরিসীম|
পুরো ক্যারিয়ারে দুর্দান্ত সহযোগিতার জন্য তিনি গার্দিওলা, সতীর্থ ও কোচিং স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন| একইসাথে সিলভা জানিয়েছেন তিনি ক্লাবের সাথে সম্পৃক্ত থাকবেন| ম্যানচেস্টার ইউনাইটেডের আজীবন সমর্থক হিসেবে তিনি নিজেকে অভিহিত করেছেন|
মৌসুমের বাকি সময়টা তিনি ভক্ত ও খেলোয়াড়দের সিটির ম্যাচ উপভোগের আহবান জানিয়েছেন|
সিলভার পরবর্তী গন্তব্য এখনও চূড়ান্ত হয়নি| যদিও বিভিন্ন গণমাধ্যমের দাবী তিনি আবারও বেনফিকায় ফিরে যাচ্ছেন| এছাড়া স্পেন, সৌদি আরব ও মেজর লিগ সকারে তার ফেরা নিয়েও গুঞ্জন রয়েছে|
ইত্তিহাদে লিগের শেষ হোম ম্যাচে তাকে বিদায় জানাবে সিটি|