শিরোনাম

ঢাকা, ১৮ এপ্রিল ২০২৬ (বাসস) : আগামী ২১-৩০ এপ্রিল পর্যন্ত চীনের সানইয়া শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ এশিয়ান বীচ গেমস-২০২৬| গেমসের হ্যান্ডবল ইভেন্টে অংশগ্রহণের উদ্দেশ্যে চায়না সাউদার্ন এয়ারলাইন্স যোগে আজ দুপুর ১:০৫ মিনিটে ঢাকা ত্যাগ করেছে জাতীয় পুরুষ বীচ হ্যান্ডবল দল|
গেমসের হ্যান্ডবল ইভেন্টে ২টি গ্রুপে মোট ১৫টি দল অংশ নিচ্ছে| গ্রুপ ‘এ’-তে স্বাগতিক চীন এর প্রতিপক্ষ ইরান, ফিলিপাইন, হংকং (চায়না), ভারত, শ্রীলংকা ও বাহরাইন| অপরদিকে গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ মোকাবেলা করবে ওমান, পাকিস্তান, জর্ডান, মালদ্বীপ, থাইল্যান্ড, কাতার এবং মঙ্গোলিয়ার বিপক্ষে|
এশিয়ান বীচ গেমসে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে পল্টনস্থ আউটার মাঠে কৃত্রিম মাঠ ˆতরী করে গত ৯ জানুয়ারি হতে অনুশীলন শুরু করে জাতীয় পুরুষ বীচ হ্যান্ডবল দল|
আগামী ২১ এপ্রিল মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ এশিয়ান বীচ গেমসের যাত্রা শুরু করবে|
বাংলাদেশ দল : রবিউল আওয়াল (অধিনায়ক), সালমান খান (সহ-অধিনায়ক), তাজু হাসান, নাহিদ আলী, মো: জীবন অন্তর জেনিন, বিপুল ঘোষ, অনিক হাসান, মো: ফয়সাল, মো: খোকন মোল্লা, অনিক পারিয়াল|
কোচ : তৌহিদুর রহমান সোহেল
ম্যানেজার : মো: মাহবুবুল আলম চৌধুরী