শিরোনাম

ঢাকা, ১৮ এপ্রিল ২০২৬ (বাসস) : ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলার সুযোগ পেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার কনর এস্তেহুইজেন|
আঙুলের ইনজুরির কারণে চলতি আইপিএলের বাকী অংশ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের ব্যাটার টম ব্যান্টন| তার জায়গায় এস্তেহুইজেনকে দলে নিল গুজরাট|
আইপিএলের নিলাম থেকে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে ব্যান্টনকে দলে নিয়েছিল গুজরাট| ৭৫ লাখ রুপিতে এস্তেহুইজেনকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে গুজরাট|
এক বিবৃতিতে গুজরাট ফ্র্যাঞ্চাইজি জানায়, আঙুলের ইনজুরিতে আইপিএলের চলতি আসরের বাকী অংশে খেলতে পারবেন না ব্যান্টন| তার জায়গায় দক্ষিণ আফ্রিকার এস্তেহুইজেনকে দলে নিয়েছে গুজরাট|
গেল মাসে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২৪ বছর বয়সী এস্তেহুইজেনের| অভিষেক সিরিজেই ব্যাট হাতে চমক দেখিয়েছেন তিনি| ৫ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ২০০ রান করে সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন এস্তেহুইজেন|
সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে যথাক্রমে ৫৭ ও ৭৫ রানের ইনিংস খেলে ৩-২ ব্যবধানে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়ে বড় অবদান রাখেন এস্তেহুইজেন|
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টিতে প্রিটোরিয়া ক্যাপিটালস ও এমআই কেপ টাউন এবং আইএলটি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেছেন এস্তেহুইজেন|