বাসস
  ১৭ এপ্রিল ২০২৬, ২০:৫০

সাত বছর পর ছক্কা ছাড়া নিউজিল্যান্ড ইনিংস

ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬ (বাসস) : দীর্ঘ সাত বছর পর ওয়ানডে ম্যাচে নিজেদের ব্যাটিং ইনিংসে কোনো ছক্কা মারতে পারল না নিউজিল্যান্ড ক্রিকেট দল|  

আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান করে নিউজিল্যান্ড| ইনিংসে ২৩টি চার মারতে পারলেও, কোনো ছক্কা হাঁকাতে পারেনি নিউজিল্যান্ড ব্যাটাররা|

২০১৯ সালের পর ওয়ানডেতে কোনো ম্যাচে (ওভার কাটা হয়নি) ছক্কা মারতে ব্যর্থ হলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা|

সর্বশেষ ২০১৯ সালের পর ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের নিজেদের ইনিংসে ছক্কা মারতে পারেনি নিউজিল্যান্ড| চেস্টার-লি-স্ট্রিটে অনুষ্ঠিত ঐ ম্যাচে ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৫ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড| ইনিংসে ১৪টি চার মারলেও, কোনো ছক্কা আদায় করে নিতে পারেনি কিউই ব্যাটাররা|