শিরোনাম

ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬ (বাসস) : নিউজিল্যান্ডের বিপক্ষে আজ শুরু হওয়া তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ১৬ মাস পর ৫০ ওভারের ক্রিকেটে খেলতে নামা বাংলাদেশ পেসার শরিফুল ইসলাম|
আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১০ ওভার বল করে ৪২টি ডট ডেলিভারি দেন শরিফুল| ২ মেডেনে ২৭ রানে ২ উইকেট শিকার করেন তিনি|
৪১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে পুরো ১০ ওভার বোলিং করে এটিই সবচেয়ে মিতব্যয়ী বোলিং পারফরমেন্স শরিফুলের| ওভারপ্রতি ২ দশমিক ৭০ করে রান দিয়েছেন তিনি|
এর আগে, আজকের ম্যাচের চেয়ে শরিফুল কম রান দিয়েছেন একবারই| তবে সে ম্যাচে ৯ ওভার বল করেছিলেন তিনি| ২০২৩ সালের জুলাইয়ে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ৯ ওভার বল ২১ রানে ৪ উইকেট শিকার করেন এই বাঁ-হাতি পেসার| ম্যাচে ওভারপ্রতি ২ দশমিক ৩৩ করে দেন শরিফুল|
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাদশে ছিলেন না শরিফুল| ম্যাচ শুরুর আগ মুহূর্তে ডান হাঁটুতে অ¯^স্তি অনুভব করায় একাদশ থেকে ছিটকে পড়েন মুস্তাফিজুর রহমান| তা পরিবর্তে একাদশে সুযোগ পান শরিফুল|
২০২১ সালের মে মাসে মিরপুরে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় শরিফুলের| এখন পর্যন্ত দেশের হয়ে ৪১ ওয়ানডেতে ৬০ উইকেট শিকার করেছেন তিনি|