শিরোনাম

ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬ (বাসস) : বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দেখতে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান| তার উপস্থিতি প্রথম ওয়ানডেতে মাঠের বাইরের আকর্ষণ অনেকখানি বাড়িয়ে দিয়েছে|
সিরিজের প্রথম ওয়ানডে চলাকালীন গ্যালারিতে দেখা যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমাকে| ম্যাচ শুরুর ঘণ্টাখানেক পর মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’ উপস্থিত হন তিনি| দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন জাইমা|
গ্যালারিতে উপস্থিত কয়েক হাজার ক্রিকেটপ্রেমীদের সাথে মাঠে থেকে বাংলাদেশ দলকে সমর্থন জানিয়েছেন একনিষ্ঠ ক্রীড়াপ্রেমী হিসেবে পরিচিত জাইমা|
এর আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেছিলেন জাইমা|