শিরোনাম

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) শামসুন নাহার হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বাংলা বিভাগের শিক্ষার্থী লামিয়া আক্তার লিমা চ্যাম্পিয়ন এবং থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সামিয়া ইয়াসমিন অথৈ রানার্স-আপ হয়েছেন|
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা আজ কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন|
এসময় ডাকসু ভিপি সাদিক কায়েম এবং ক্রীড়া সম্পাদক আরমান হোসেন উপস্থিত ছিলেন|
খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন|
শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরিন সুলতানার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেনসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, হল সংসদের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন|