বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ২১:৪৯

মিরাজের প্রয়োজন ২০৯ রান

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬ (বাসস) : বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ২ হাজার রান ও ১শ উইকেট শিকার ক্লাবে নাম লেখানোর দ্বারপ্রান্তে মেহেদী হাসান মিরাজ | 

আগামীকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২০৯ রান করলেই বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ২ হাজার রান ও ১শ উইকেট শিকার ক্লাবে প্রবেশ করবেন মিরাজ | 

১১৭ ওয়ানডেতে ১২৬ উইকেট শিকারের পাশাপাশি ১ হাজার ৭৯১ রান আছে মিরাজের | 

এর আগে, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ২ হাজার রান ও ১শ উইকেট শিকারের ক্লাবে নাম লিখিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান | ২৪৭ ওয়ানডেতে ৭ হাজার ৫৭০ রান এবং ৩১৭ উইকেট শিকার করেছেন সাকিব |