শিরোনাম

ঢাকা, ২ এপ্রিল, ২০২৬ (বাসস) : মালদ্বীপের রাজধানী মালেতে আগামকাল সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
নিজ নিজ গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ ২-০ গোলে এবং ভারত ৩-০ গোলে পাকিস্তানকে হারায়।
গ্রুপ পর্বে বাংলাদেশ-ভারত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।
অন্য সেমিতে ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে জায়গা করে নেয় ভারত।