বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ১৯:২৮

২০২৬ বিশ্বকাপের ১২ গ্রুপ চূড়ান্ত

ছবি : সংগৃহীত

ঢাকা, ১ এপ্রিল ২০২৬ (বাসস) : ২০২৬ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠি বিশ্বকাপের ১২ গ্রুপের দল চূড়ান্ত হয়েছে। 

মঙ্গলবার রাতে মেক্সিকো ও ইউরোপে অনুষ্ঠিত প্লে-অফ থেকে বিশ্বকাপে উঠেছে বসনিয়া-হার্জেগোভিনা, চেক রিপাবলিক, তুরস্ক, সুইডেন, ডিআর কঙ্গো। এ ছাড়া আন্ত:মহাদেশীয় প্লে-অফ ফাইনালের পর বলিভিয়াকে কাঁদিয়ে সেই দলে যোগ দিয়েছে ইরাক। বিশ্বকাপ খেলার দৌড় থেকে বাদ পড়া সবচেয়ে বড় নামটি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির। এ নিয়ে টানা তিন আসরে তারা বিশ্বকাপে উঠতে ব্যর্থ হলো।

বিশ্বকাপের গ্রুপ :

গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র
গ্রুপ-বি : কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার, সুইজারল্যান্ড
গ্রুপ-সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ-ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরষ্ক
গ্রুপ-ই : জার্মানী, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ-এফ : নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিশিয়া
গ্রুপ-জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ-এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ-আই : ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে
গ্রুপ-জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ-কে : পর্তুগাল, ডিআর কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া
গ্রুপ-এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা