শিরোনাম

/ মুহাম্মদ নূরুজ্জামান /
খুলনা, ৭ মে, ২০২৬ (বাসস) : আগামীকাল ২৫ বৈশাখ (৮ মে) শুক্রবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে খুলনা জেলা প্রশাসন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বিশ্বকবির স্মৃতিধন্য খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স এবং রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা। এ বারের আয়োজনের প্রতিপাদ্য হচ্ছে ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’।
আগামীকাল শুক্রবার বিকেল ৩ টায় দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি, হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, মোহাম্মদ আলি আসগার লবি এমপি, এস কে আজিজুল বারী হেলাল এমপি, আমীর এজাজ খান এমপি, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক পিপিএম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন ও পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।
এতে স্মারক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক হুরে জান্নাত।
অপরদিকে, রূপসার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ। স্মারক বক্তা শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মো. আব্দুল মান্নান ও স্বাগত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিক্তা। সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম।
৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রবী ঠাকুরের জন্মজয়ন্তীকে স্মরণীয় করতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা।
দ্বিতীয় দিন: শনিবার বিকাল সাড়ে ৩ টায় দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে ‘রবীন্দ্রনাথ ও অসাম্প্রদায়িকতা’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, খুলনা প্রেস ক্লাবের সভাপতি মো. মোস্তফা সরোয়ার, স্মারক বক্তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা, স্বাগত বক্তা কিসেবে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক হুরে জান্নাত।
এরপরে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় প্রধান অতিথি থাকবেন এস কে আজিজুল বারী হেলাল এমপি, বিশেষ অতিথি খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, স্মারক বক্তব্য দেবেন শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান। সভাপতিত্ব করবেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিক্তা। এরপর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সমাপনী অনুষ্ঠানে দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে রবীন্দ্রনাথের কৃষি দর্শন বিষয়ক আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ আলি আসগার লবি এমপি।
বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, স্মারক বক্তা শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মো. আব্দুল মান্নান, স্বাগত বক্তা হিসেবে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপপরিচালক (স্থানীয় সরকার) মো. আরিফুল ইসলাম।
রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক হুরে জান্নাত। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, স্মারক বক্তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিক্তা।