শিরোনাম

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও সাতশিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা ১ হাজার ১৯ জন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮১৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৩৯ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ছয় জন।
গত ১৫ মার্চ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫০ হাজার ২০২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৪৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সাতশিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৯১৯ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে।