শিরোনাম

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আজ এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রামগতি থানাধীন চর আব্দুল্লাহ সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন রামগতি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় দুইটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহন করা প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৬৫০ বস্তা (৩২ হাজার ৫০০ কেজি) সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত দুইটি বোটসহ পাচজন পাচারকারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।