বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

মুন্সীগঞ্জ, ১১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী চালক হৃদয় হোসেন (২৭) নিহত হয়েছেন। 

এ ঘটনায় আরোহী সাজ্জাদ (২৪) আহত হয়েছেন। তাকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
আজ শুক্রবার সকাল ৬টায় কুচিয়ামোড়া ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় ও সাজ্জাদের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।

হৃদয় হোসেন কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের সাইদ হোসেনের ছেলে। আহত সাজ্জাদ সিরাজদিখান উপজেলার ঘোড়ামারা এলাকার রবিউল আওয়ালের ছেলে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, সকাল ৬টায় কুচিয়ামোড়া ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে দ্রতগতিতে মোটরসাইকেল নিয়ে হৃদয় ও সাজ্জাদ ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক সৌদি প্রবাসী হৃদয়ের মৃত্যু হয়।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা জানান মরদেহের, প্রাথমিক কার্য সম্পাদনের পর পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।