বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৭

ডিএমপির মিরপুর বিভাগের অভিযানে গ্রেফতার ১৩০ 

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, বিভাগের অপরাধপ্রবণ এলাকায় গতকাল সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানায় ২৮ জন, শাহআলী থানায় ১৭ জন, পল্লবী থানায় ৩১ জন, কাফরুল থানায় ১৮ জন, দারুস সালাম থানায় ১৮ জন, রূপনগর থানায় ১০ এবং ভাষানটেক থানায় ৮ জন রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।