বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৯

কৃষিমন্ত্রীর মায়ের ইন্তেকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর শোক

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের রত্নগর্ভা মা আমেনা বেগমের ইন্তেকালে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, এমপি।

আজ এক শোকবার্তায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, আমেনা বেগম ছিলেন একজন অত্যন্ত স্নেহময়ী ও আদর্শ মা। তার মৃত্যুতে পরিজন ও স্বজনদের মাঝে যে অপূরণীয় ক্ষতি ও গভীর শোকের ছায়া নেমে এসেছে, তা অত্যন্ত বেদনার।

তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান, মহান রাব্বুল আলামিন যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই গভীর শোক সইবার ধৈর্য ও শক্তি দান করেন।