শিরোনাম

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ঢাকার দক্ষিণখান থানা এলাকা থেকে এক বছরের সাজা ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতের নাম- মো. কামরুল হাসান সরকার (৪৫)।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার রাতে সিটিটিসির একটি দল রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
কামরুল হাসানের বিরুদ্ধে এক বছরের সিআর সাজা ওয়ারেন্ট রয়েছে। আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ৩০ লাখ টাকা জরিমানা প্রদান করেছেন।
গ্রেফতারের পর আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।