শিরোনাম

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে ৩ হাজার ২০৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার ও শুক্রবার ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (শনিবার) এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, রমনা বিভাগে ২১৫, লালবাগ বিভাগে ২২৮, মতিঝিল বিভাগে ৫১২ ও ওয়ারী বিভাগে ৪৪৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৪৪, মিরপুর বিভাগে ৬৬৯, উত্তরা বিভাগে ৬২০ ও গুলশান বিভাগে ২৭৩টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ৮৭৮টি গাড়ি ডাম্পিং ও ৫০১টি গাড়ি রেকার করা হয়েছে।