বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৮

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। 

বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।  

এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে মোট ১৫৭ টি, ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ১৭১ টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে মোট ৩৩৩ টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে মোট ৩৭২ টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে মোট ১৬৫ টি,  ট্রাফিক-মিরপুর বিভাগে মোট ৩১১, ট্রাফিক-উত্তরা বিভাগে মোট ৩২১ টি ও ট্রাফিক-গুলশান বিভাগে মোট ১৭৯ টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৪৯৭ টি গাড়ি ডাম্পিং ও ২৯৪ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।