শিরোনাম

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।
এতে বলা হয়, বুধবার এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানায় ছয় জন, পল্টন থানায় ১১ জন, সবুজবাগ থানায় তিন জন, খিলগাঁও থানায় ১২ জন, রামপুরা থানায় আট জন, শাহজাহানপুর থানায় ১১ জন ও মুগদা থানায় সাত জন।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।