শিরোনাম

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে আরো তিনশিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা ৯৮৬ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হিসেবে সন্দেহভাজন রোগীর সংখ্যা ৯৬৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬১ হাজার ১৪৮ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮০ জন এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৫২৭ জন।
গত ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।
গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে তিনশিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে মোট ৮৮৭ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।