শিরোনাম

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযানকালে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৬৭৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১৩টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ১০টি মোটরসাইকেলসহ মোট ৮০ টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ৬টি ট্রাক, ২৪টি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ১২৯টি মোটরসাইকেলসহ মোট ২৪৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৫টি বাস, ২০টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭টি বাস, ৩টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ১১১ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ১৫টি কাভার্ডভ্যান, ৪৪ টি সিএনজি, ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২৬৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৬টি বাস, ২০টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ৩৬৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৪৯টি বাস, ৪টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৯৬টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৪১৪ টি গাড়ি ডাম্পিং ও ১৯৪ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।