বাসস
  ২৮ আগস্ট ২০২৬, ১৭:৩৮

বাসসের নতুন এমডি কাদের গনি চৌধুরীকে খুলনা এমইউজে’র অভিনন্দন  

কাদের গনি চৌধুরী। ফাইল ছবি

খুলনা, ২৮ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পাওয়ায় মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন খুলনা মহানগর সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) নেতারা। 

আজ এক বিবৃতিতে খুলনা এমইউজে’র সভাপতি মো. রাশিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক রানা বলেন, বাসসের নতুন এমডি মুহাম্মদ কাদের গনি চৌধুরীর পেশাগত অভিজ্ঞতা, সততা এবং দক্ষতা দেশের গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে অবদান রাখবে।

এমইউজে নেতারা মুহাম্মদ কাদের গনি চৌধুরীর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন।