শিরোনাম

রাজশাহী, ২৮ আগস্ট, ২০২৬ (বাসস): নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে রাজশাহীতে চার দিনব্যাপী ‘নারী উদ্যোক্তা মেলা-২০২৬’ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবন প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়েছে।
মেলায় পোশাক, হস্তশিল্প, খাবার ও প্রসাধনীসহ বিভিন্ন ধরনের স্থানীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
আয়োজকেরা জানান, এই মেলার মূল লক্ষ্য হলো নারী উদ্যোক্তাদের শক্তিশালী করা, নতুন উদ্যোক্তা তৈরি করা এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ করা।
তারা আরও জানান, এই আয়োজনটি উদ্যোক্তাদের নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি এবং ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দিচ্ছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী, সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান শান্ত, আলহাজ্ব জিয়াউদ্দিন আহমেদ এবং প্রাইম ব্যাংক রাজশাহী শাখার ব্যবস্থাপক সাঈদ ইমাম।