বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ১৬:০৭

ডিএমপির তিন থানার অভিযানে গ্রেফতার ৬০

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস): রাজধানীর মোহাম্মদপুর, খিলক্ষেত ও লালবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় এসব থানার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ ৪১ জন, খিলক্ষেত থানা পুলিশ ১১ জন এবং লালবাগ থানা পুলিশ ৮ জনকে গ্রেফতার করে।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. সজল (২২), মো. হানিফ কাজী (৫১), মো. সোহেল আহম্মেদ (২২), মো. আলম (২৪), আবির মিরাজ (২২), মো. জুয়েল (২২), মো. সবুজ হোসেন (৩৫), মো. শান্ত (১৫), মো. আহাদ (৩৫), সোহেল, মো. সোহেল ওরফে সাহেল (৪২), মো. রানা, মো. মান্না (২৫), মো. সোহাগ (২৫), মো. সোহেল (৪০), মো. সোহেল, মো. জাহাঙ্গীর হোসেন (৩৫), মো. নাসির (৩৭), সাব্বির (২৫), মো. নওশাদ (৩০), মো. সুজন (৩১), মো. রাকিব (২১), মো. সুমন (২৮), মো. রাসেদ সিকদার (২৪), মো. আসিফ (২৩), মো. মাসুম (২০), মো. আরিফ (১৯), মো. তোলা মিয়া (২৬), মো. রুবেল খান (৩৮), মো. গোলাম রহমান (২৮), মো. শাওন (২০), মো. আব্দুল্লাহ আল তামিম (২৮), মো. সেলিম মোল্লা (৩৫), মো. শাহীন (৪০), মো. বাদশা (২৪), মো. মেহেদী হাসান (২৬), মো. সজল হোসেন (২১), মো. নয়ন (২২), মো. সাগর (২৩), মো. শান্ত (২১) ও মো. আশরাফুল ইসলাম আশিক (২৮)।

খিলক্ষেত থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. শামীম (২৭), মোস্তাফিজুর রহমান বাবু (২৯), মো. হাবিবুর রহমান সম্রাট (২৯), মো. আরিফ (৩২), মো. সাইফুল ইসলাম (৪৬), মো. সোহেল মিয়া (৩০), সঞ্জীব সিকদার (২১), সাহিন শিকদার (২১), মো. রাশেদ (২৯), মো. নাজমুল ইসলাম (২২) ও রাজিব ব্যাপারী (৩০)।

লালবাগ থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. রানা কাউসার, মো. অনির (২৯), মো. জনি, ইয়াছিন আহমেদ শিহাব (১৯), মো. তুহিন (২৬), মো. রুবেল ওরফি হাড্ডি রুবেল (৩৫), মো. স্বপন (২৪) ও আলমগীর হাওলাদার (২৮)।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা রয়েছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।