শিরোনাম

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় এ দুই থানার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে যাত্রাবাড়ী থানা পুলিশ ১৩ জন এবং তুরাগ থানা পুলিশ ৮ জনকে গ্রেফতার করে।
যাত্রাবাড়ী থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- রিফাত ইসলাম (২১), হৃদয় ইসলাম (২৩), বিপ্লব, মো. সিয়াম (১৯), সাজেদুল ইসলাম (২৭), আফনান শেখ, মো. রিফাত ইসলাম (২১), মো. মোস্তফা (৩৫), মো. আল মামুন হাসান, ওমর আলী মিন্টু ওরফে নওশাদ, মো. সাইফুল উদ্দিন মিয়া, হেনা (৪৫) ও মো. গোলাপ মিয়া।
তুরাগ থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- সাকিব (২৫), মো. আসাদুল্লাহ ওরফে শুভ (২৮), ফিরোজ মাহবুব (৩৩), সিরাজুল ইসলাম (২৫), মো. হারুন (৩৮), মো. ইব্রাহীম (২২), মো. সুজন মিয়া (২৮) ও আইনের সাথে সংঘাতে জড়িত একজন শিশু।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।