বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ১৪:৩৫

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬০, মামলা ৪৬

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৫ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, মতিঝিল বিভাগ ৬৩ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১৪৬ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৭৪ জন ও গোয়েন্দা বিভাগ ৪ জন রয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ১৪ হাজার ৬৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ২১ লিটার দেশীয় মদ ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।