শিরোনাম

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ইঞ্জিনিয়ার মো. এম সারওয়ার হোসেন, মো. রাকিব হোসেন রাব্বী (২৭), মো. শুভ (২৬), মো. মোশারফ হোসেন (৩৮), মো. রুবেল (২৯), রনি মিয়া (২৮), মো. সজিব ইসলাম (২০), রিফাত (১৯), মো. সেলিম আশরাফী চুয়া সেলিম (৪৫), মো. তারেক (১৯), মো. মনির হোসেন মনির (৩৮), মো. রফিকুল ইসলাম নয়ন (২৮), মো. রোকন ব্যাপারী থেরোকন (১৯), মো. সাজিম (২৩), মো. নুরুল ইসলাম (৩৪), মো. মাসুদ মিয়া (৩৮), মো. জাকারিয়া হোসেন বকুল (৩৭), মো. আল-আমিন মুন্না (২৪), মো. নাইম সাগর (১৮), মো. শফিক আহমেদ শফি (৩০), মো. শাকিল শেখ (৩০), মো. রাসেদ ওরফে বাবু (২২), মো. খোকন হোসেন (২৯), মো. শামীম (২২), বাবুল আলম (২৩), মো. বকুল হোসেন (৪০), মো. ওবায়দুল্লা চৌধুরী (৫০), হজরত আলী (৩৬), মো. জিসান (২০), মো. আরিফ সরদার (২৯), মো. সাকিব সরদার (২২), মো. সাহিদ (৩০), মো. শাহাদৎ হোসেন (৩৫), মো. রাসেল (২৭), মো. আ. লতিফ (৫৫), মো. মোসলেম উদ্দিন (৩০), মো. হাসান মিয়া (৪৫), মো. শাহীন মিয়া (৩১), মো. বেলায়েত মিয়া (৫০), মো. ফরিদ উদ্দিন (৪১), মো. রিজবী (২৮), মো. আব্দুল হোসেন (৩৫), মো. হেলাল হোসেন (৪৫), মো. নজরুল ইসলাম (৩৪), মো. সেলিম (২৮), কাজী শহিদুল ইসলাম (৬৪), অলি উল্লাহ আলী (৪৩), মো. বিল্লাল হোসেন, আমিনুল ইসলাম আমিন (১৯), মো. সেলিম (৬২), মো. অনিক (২৫), মো. আলম (২৩), মো. স্বাধীন (১৯), মো. মানিক (২৫), মো. ইউসুফ তুহিন ওরফে শেখ (২০), মো. সেলিম আশরাফী চুয়া সেলিম (৪৫), মো. মনিরুজ্জামান (১৮) ও নুরজাহান বেগম।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ২ জন, শেরেবাংলা নগর থানায় ৬ জন, মোহাম্মদপুর থানায় ১৯ জন, আদাবর থানায় ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১৬ জন ও হাতিরঝিল থানায় ১০ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।