বাসস
  ২৩ আগস্ট ২০২৬, ২০:৫৭

রাজধানীর গুলশানে বিশেষ অভিযানে গ্রেফতার ২২

ঢাকা, ২৩ আগস্ট ২০২৬ (বাসস) : রাজধানীর গুলশান থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) ডিবি, গুলশান বিভাগ। আজ গুলশান-২ এর গুলশান প্লাটিনাম মার্কেটে অবস্থিত এক স্পা সেন্টারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী  স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- নাজমা খাতুন (২৬), সাথি ইসলাম (২০), রাবেয়া বসরি (২৫), মোছা. মদিনা খাতুন (২৩), কনা আক্তার ওরফে তাবাসসুম (৩২), শান্তা আক্তার (২৭), ফাহমিদা তিশা (২১), হুমায়রা হোসেন টিনু (২৩), শামিমা আক্তার (২৬), রুপা আক্তার চাঁদনি (২৮), মায়া আক্তার (২৭), নুপুর আক্তার কথা (৩৫), সুরভি আক্তার হাসি (২২), রুনা (২৪), রুজি (২৪), ইতি (২৬), সায়ফা (২২), লিমা (২৮), ইফতিদা রহমান চৌধুরী (২৫), মাসুম (২৬), মো. সুমন (৪০) ও নাজির আহম্মেদ (৪২)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবি-গুলশান বিভাগের একটি দল গুলশান-২ এর গুলশান প্লাটিনাম মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত ‘ডায়মন্ড স্পা সেন্টার’-এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।