বাসস
  ২৩ আগস্ট ২০২৬, ২০:৩১

ডিএমপির চার থানার অভিযানে ৫৪ জন গ্রেফতার

ঢাকা, ২৩ আগস্ট ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী, খিলক্ষেত, লালবাগ ও মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় নিজ নিজ থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ ১৮ জন, খিলক্ষেত থানা পুলিশ ১৬ জন, যাত্রাবাড়ী থানা পুলিশ ১৩ জন এবং লালবাগ থানা পুলিশ ৭ জনকে গ্রেফতার করে।

যাত্রাবাড়ী থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- তাসফিকুর রহমান (২২), মো. শাহিন মিয়া (৩০), মো. রুবেল (২৬), মো. নবীর হোসেন ওরফে বাপ্পী (৩০), রিতা আক্তার (২০), আব্দুর রহমান পাটোয়ারী, মো. ইয়াকুব (২১), মো. রনি সিকদার রাজন (৩৫), মো. ইউনুস মিয়া (৩৫), মো. ইউসুফ (৩২), মো. ফয়সাল ইসলাম (২২), ফকরুল আলম (৩৩) ও মো. আল আমীন শেখ (৫০)।

খিলক্ষেত থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. খানজাহান আলী (৩০), আলিফ রহমান সিজান (২০), মোশারফ হোসেন (২১), মো. আকাশ মিয়া (২০), মো. মোর্শেদ আলম হাদী, মো. ইমন হোসেন (২৬), মো. মারুফ (২৬), মো. ইমরান (২২), মো. রিফাত (১৯), তুষার মাতাব্বর (৩৮), নাসির হোসেন (৪০), ওসমান হোসেন (৩০), সুজন (৩০), মো. রিয়াদ হোসেন (৩৭), মো. সাগর মিয়া (২৫) ও মো. আলাউদ্দিন ওরফে বাপ্পি (৩০)।

লালবাগ থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. শামীম (৪৫), মো. রায়হান সরকার (২৩), আসলাম খলিফা (২৪), মো. সুজন আহাম্মেদ (২৬), গোপাল চন্দ্র দেবনাথ ওরফে সুমন (৪০), মো. রাসেল (৩৭) ও মো. সজল (৩২)।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. সেলিম আশরাফী চুয়া সেলিম (৪৫), মো. মনির হোসেন মনির (৩৮), মো. রফিকুল ইসলাম নয়ন (২৮), মো. রোকন ব্যাপারী রোকন (১৯), মো. সাজিম (২৩), মো. নুরুল ইসলাম (৩৪), মো. মাসুদ মিয়া (৩৮), মো. জাকারিয়া হোসেন ববুল (৩৭), মো. আল-আমিন মুন্না (২৪), মো. নাইম সাগর (১৮), মো. শফিক আহমেদ শফি (৩০), মো. শাকিল শেখ (৩০), মো. রাসেদ ওরফে বাবু (২২), মো. খোকন হোসেন (১৯), মো. শামীম (২২), বাবুল আলম (২৩), মো. বকুল হোসেন (৪০) ও মো. ওবায়দুল্লা চোধুরী (৫০)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।