শিরোনাম

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
আজ সকালে যাত্রাবাড়ী থানাধীন গোলচত্ত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ আলী (২০), নুরনবী আকাশ মাঝি (২৩), জামাল (২৫) ও সোহান (২৬)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকালে সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন গোলচত্ত্বর এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে গোপন খবর পায়। এমন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ওই চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।