বাসস
  ২৩ আগস্ট ২০২৬, ১৪:৩১

ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ করেছে ঘোড়াশাল পৌর বিএনপি। ছবি: বাসস

নরসিংদী, ২৩ আগস্ট, ২০২৬ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ করেছে ঘোড়াশাল পৌর বিএনপি।

আজ রোববার সকালে পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা পলাশ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।

এসময় তিনি ড. আবদুল মঈন খানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। একই সাথে নরসিংদী ২ আসনের জনগণের প্রত্যাশা পূরণসহ দক্ষ অভিজ্ঞ ও পরিচ্ছন্ন ব্যক্তি ড. আবদুল মঈন খানকে মন্ত্রীত্ব দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা।

এ সময় ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লার নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।