বাসস
  ২০ আগস্ট ২০২৬, ১৭:৫৬

অনলাইন জুয়া সাইটের অ্যাডমিনসহ ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

রাজশাহী ও ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ আগস্ট তাদের গ্রেফতার করে সিপিসির সাইবার পার্সোনেল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট এর একটি অভিযানিক দল।

গ্রেফতারকৃতদের নাম- সৈয়দ জামান (২৭) ও রুহুল কুদ্দুস ওরফে বাপ্পী (২৮)। সিআইডি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিদেশ থেকে পরিচালিত অনলাইন জুয়া (বেটিং) সাইটের মাধ্যমে সংগৃহীত অর্থ অবৈধভাবে বিদেশে পাচারের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।