বাসস
  ২০ আগস্ট ২০২৬, ১৭:১৪

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি পদে নাজমুল হোসেনের নিয়োগের মেয়াদ বৃদ্ধি

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ (বাসস): স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনের নিয়োগের মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার। গত ১৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব গোলাম রব্বানীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। আগামী ২৪ আগস্ট থেকে এই নিয়োগের মেয়াদ হবে এক বছর।

এ ক্ষেত্রে চুক্তিভিত্তিক এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।