বাসস
  ২০ আগস্ট ২০২৬, ১৭:১৬

ঢামেক হাসপাতালে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার 

ফাইল ছবি

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ (বাসস): ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হারিয়ে যাওয়া চার বছরের বাকপ্রতিবন্ধী শিশু নাদিয়াকে উদ্ধার করেছে আনসার সদস্যরা। পরে শিশুটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেয় তারা।  

বুধবার রাতে হাসপাতালের পুরাতন ভবনের ৩য় তলার ওয়েস্ট কেবিন থেকে নিখোঁজ হয় বরগুনা থেকে পরিবারের সঙ্গে আসা শিশুটি।

ঢামেক হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্য মো. খায়রুজ্জামান নতুন ভবনের গ্লাস গেটের সামনে থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে শিশুটিকে তার পিতা মোবারক হোসেনের কোলে ফিরিয়ে দেয়া হয়।